ইনডোর কাভারেজ বৃদ্ধি
বাসা, অফিস, বেসমেন্ট ও উঁচু ভবনেও সংযুক্ত থাকুন

Same number, same dialer, no extra app.
Check if you are readyTwo quick checks: your handset, then your internet provider.
Did not find your handset? Call 121 and our team will confirm it for you.
Wi-Fi Calling কাজ করে যখন কলকারী বা কল গ্রহণকারী (অথবা উভয়ই) গ্রামীণফোনের পার্টনার আইএসপি-এর Wi-Fi নেটওয়ার্কে সংযুক্ত থাকেন। স্থিতিশীল Wi-Fi কানেকশন থাকলে কোনো অতিরিক্ত অ্যাপ ইনস্টল ছাড়াই এবং কোনো অতিরিক্ত খরচ ছাড়া গ্রাহকরা HD-কোয়ালিটির ভয়েস কল উপভোগ করতে পারবেন।
বাসা, অফিস, বেসমেন্ট ও উঁচু ভবনেও সংযুক্ত থাকুন
গ্রামীণফোনের হোয়াইটলিস্টেড ISP ও gpfi নেটওয়ার্কের মাধ্যমে সুরক্ষিত কলিং সুবিধা।
ফোনের নেটিভ ডায়ালার থেকেই সাধারণ ভয়েস কল রেটে ব্যবহারযোগ্য
যেকোনো মোবাইল বা ফিক্সড নেটওয়ার্কে কল করা ও গ্রহণ করা যাবে
আপনার ফোনে Wi-Fi Calling চালু করতে এই ধাপগুলো ফলো করুন।
যেকোনো GP তালিকাভুক্ত আইএসপি সংযোগে Wi-Fi Calling কলিং কাজ করে।
Wi-Fi Calling সেবার জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (ISP) যোগাযোগ করে তাদের পাবলিক আইপি অ্যাড্রেস whitelist করার জন্য অনুরোধ করা হচ্ছে:
Showing 8 / 126 providers
Download list (PDF)নিজের ভাষায় জিজ্ঞাসা করুন — বাংলা বা ইংরেজিতে।
Wi-Fi Calling —যা VoWiFi (Voice over Wi-Fi) নামেও পরিচিত—গ্রাহকদের মোবাইলের নিজস্ব ডায়ালার থেকেই ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে ভয়েস কল ও এসএমএস পাঠানো ও গ্রহণ করার সুবিধা দেয়, এমনকি মোবাইলের নেটওয়ার্ক দুর্বল বা অনুপলব্ধ থাকলেও (যেমন বেজমেন্ট বা বহুতল ভবনের ভেতরের অংশে)। এর জন্য বাড়তি কোনো অ্যাপের প্রয়োজন হয় না।
না। Wi-Fi Calling আপনার ফোনে আগে থেকেই বিল্ট-ইন থাকে। আপনার হ্যান্ডসেট এটি সমর্থন করলে, সেটিংস (Settings) থেকে কেবল এটি চালু করে নিলেই হবে — আলাদা করে কিছু ডাউনলোড করার প্রয়োজন নেই।
হ্যাঁ। অপর প্রান্তের গ্রাহকের জন্য Wi-Fi Calling বা VoLTE থাকা বাধ্যতামূলক নয়।
সব ফোনে এটি থাকে না — হ্যান্ডসেটটি সার্টিফায়েড (অনুমোদিত) হতে হয়। এই পৃষ্ঠার ওপরের বক্সে আপনার IMEI নম্বর অথবা হ্যান্ডসেট মডেলটি লিখুন, আমরা সাথে সাথেই আপনাকে জানিয়ে দেব।
আপনার ফোনে *#06# ডায়াল করলেই স্ক্রিনে IMEI নম্বরটি দেখতে পাবেন। এছাড়া ফোনের Settings-এর About phone অপশনে গিয়েও এটি খুঁজে নিতে পারেন। আমরা কেবল প্রথম ৮টি ডিজিট ব্যবহার করি মডেল শনাক্ত করার জন্য ।
হ্যাঁ। এটি প্রিপেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকের জন্যই প্রযোজ্য।
বর্তমানে নির্বাচিত পার্টনার আইএসপি (ISP) এবং নির্দিষ্ট কভারেজ এলাকায় Wi-Fi Calling সেবাটি পাওয়া যাচ্ছে। এছাড়া ডিভাইস সামঞ্জস্যপূর্ণ (compatible) হওয়া সাপেক্ষে, এটি সকল gpfi গ্রাহকদের জন্যও প্রযোজ্য।
হ্যাঁ। ডিভাইসের সেটিংসে চালু (enabled) থাকলে উভয় সিমেই Wi-Fi Calling ব্যবহার করা যাবে।
আমাদের পার্টনার প্রোভাইডারদের তালিকা দেওয়া আছে, সেখান থেকে আপনি আপনার সংযোগটি খুঁজে দেখে নিতে পারেন।
১. আপনার ফোনের Settings-এ যান ২. Mobile Network / SIM settings সিলেক্ট করুন ৩. VoLTE অপশনটি ON করুন ৪. WiFi Calling অপশনটি ON করুন ৫. অনুমোদিত/সাপোর্টেড কোনো Wi-Fi নেটওয়ার্কে কানেক্ট করুন ৬. মনে রাখবেন, VoLTE এবং Wi-Fi Calling দুটি অপশনই চালু (ON) রাখা বাধ্যতামূলক।
There are three common reasons: the handset is not certified, the SIM is not a Grameenphone SIM, or the phone's software is out of date. Check your handset in the box above first, then update your software.
No. Once switched on it stays on, and your phone uses Wi-Fi Calling automatically whenever it is connected to Wi-Fi.
না। এই সেবাটি ব্যবহার করতে VoLTE এবং Wi-Fi Calling উভয় অপশনই চালু (enabled) থাকতে হবে।
ফোনের সেটিংস থেকে Wi-Fi Calling বন্ধ (OFF) করুন অথবা ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন (disconnect) করুন।
কল করার সময় ফোনের স্ট্যাটাস বারে (Status Bar) একটি Wi-Fi Calling আইকন দেখতে পাবেন।
এমনটি হতে পারে কারণ: আপনার ডিভাইসের সফটওয়্যার আপডেট করা নেই ডিভাইসের সেটিংসে (Settings) Wi-Fi Calling বন্ধ (OFF) করা আছে আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কটি তালিকাভুক্ত (enlisted) নয় ওয়াই-ফাই সংযোগটি স্থিতিশীল নয় (unstable) আপনার সিমে এখনও সার্ভিসটি চালু (provisioned) করা হয়নি
না। ভিপিএন (VPN) চালু থাকলে Wi-Fi Calling কাজ করে না।
না। অ্যারোপ্লেন মোড (Airplane mode) চালু থাকলে Wi-Fi Calling কাজ করে না।
মোবাইল নেটওয়ার্ক সচল থাকলে, কল ড্রপ না হয়েই স্বয়ংক্রিয়ভাবে তা সেলুলার নেটওয়ার্কে শিফট হয়ে যাবে।
Wi-Fi Callingয়ের ক্ষেত্রে নিয়মিত ভয়েস কল রেট অনুযায়ী চার্জ প্রযোজ্য হবে। এর জন্য বাড়তি কোনো চার্জ নেই। এই কলের জন্য আপনার Wi-Fi ইন্টারনেট ব্যবহৃত হবে, গ্রামীণফোনের মোবাইল ডাটা নয়।
হ্যাঁ। স্ট্যান্ডার্ড ট্যারিফ (নিয়মিত কলরেট) অনুযায়ী Wi-Fi Calling ব্যবহার করে আইএসডি (ISD) কল করা যাবে।
না। নিয়ন্ত্রক সংস্থার (রেগুলেটরি) নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক রোমিংয়ে থাকাকালীন Wi-Fi Calling ব্যবহারের অনুমতি নেই।
Grameenphone support is available 24/7.